গোড়ালিতে চোট, স্পেনের বিপক্ষে খেলতে পারবেন এমবাপে?

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে স্বস্তির খবর। অধিনায়ক কিলিয়ান এমবাপে গোড়ালিতে হালকা চোট পাওয়ায় সোমবারের শেষ অনুশীলন পুরোটা করেননি। তবে স্পেনের বিপক্ষে মঙ্গলবারের সেমিফাইনালে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে বদলি হওয়ার আগে গোড়ালিতে সামান্য চোট পান এমবাপে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেমিফাইনালের আগের অনুশীলনে তাকে আংশিক বিশ্রাম দেওয়া হয়। তবে এমবাপের অবস্থা নিয়ে উদ্বিগ্ন নন দেশম। সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ বলেন, ‘কিলিয়ান ভালো আছে।’ এমবাপে অনুশীলন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘হ্যাঁ, সে অনুশীলন করেছে। একটি নির্দিষ্ট ড্রিলে ১৫ মিনিটের বদলে তাকে ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছে।’ ফরাসি দলের মেডিকেল স্টাফও মনে করছে, এই চোট গুরুতর নয় এবং সেমিফাইনালে এমবাপের মাঠে নামতে কোনো বাধা হবে না। বিশ্বকাপ জয়ের স্বপ্নে থাকা ফ্রান্সের জন্য এমবাপে সবচেয়ে বড় ভরসা। তাই সেমিফাইনালের আগে তার ফিটনেস নিয়ে তৈরি হওয়া শঙ্কা দ্রুতই কেটে গেছে। এখন স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ে দলের নেত

গোড়ালিতে চোট, স্পেনের বিপক্ষে খেলতে পারবেন এমবাপে?

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে স্বস্তির খবর। অধিনায়ক কিলিয়ান এমবাপে গোড়ালিতে হালকা চোট পাওয়ায় সোমবারের শেষ অনুশীলন পুরোটা করেননি। তবে স্পেনের বিপক্ষে মঙ্গলবারের সেমিফাইনালে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে বদলি হওয়ার আগে গোড়ালিতে সামান্য চোট পান এমবাপে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেমিফাইনালের আগের অনুশীলনে তাকে আংশিক বিশ্রাম দেওয়া হয়।

তবে এমবাপের অবস্থা নিয়ে উদ্বিগ্ন নন দেশম। সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ বলেন, ‘কিলিয়ান ভালো আছে।’

এমবাপে অনুশীলন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘হ্যাঁ, সে অনুশীলন করেছে। একটি নির্দিষ্ট ড্রিলে ১৫ মিনিটের বদলে তাকে ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছে।’

ফরাসি দলের মেডিকেল স্টাফও মনে করছে, এই চোট গুরুতর নয় এবং সেমিফাইনালে এমবাপের মাঠে নামতে কোনো বাধা হবে না।

বিশ্বকাপ জয়ের স্বপ্নে থাকা ফ্রান্সের জন্য এমবাপে সবচেয়ে বড় ভরসা। তাই সেমিফাইনালের আগে তার ফিটনেস নিয়ে তৈরি হওয়া শঙ্কা দ্রুতই কেটে গেছে। এখন স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত ফরাসি অধিনায়ক।

বিশ্বকাপের অন্যতম সেরা দুই দলের এই সেমিফাইনালে এমবাপ্পের উপস্থিতি ম্যাচটির উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। দুই ইউরোপীয় শক্তির লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow