গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের সংগঠন “সাংবাদিক ঐক্য ফোরাম”-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ/২৬) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্‌জাহান কবির হিরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ। বক্তারা পারস্পরিক সম্প্রীতি, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের সংগঠন “সাংবাদিক ঐক্য ফোরাম”-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ/২৬) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্‌জাহান কবির হিরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ।

বক্তারা পারস্পরিক সম্প্রীতি, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow