গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপন সেবা সহজ করলো সরকার

গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের সেবাগুলোকে সহজ ও গ্রাহকবান্ধব করতে পরিপত্র জারি করেছে সরকার। সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ নাজমুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণ করে এ পরিপত্র জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস সরঞ্জামাদির অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত কোনো ঠিকাদার দ্বারা কমিশনিং কাজ সম্পাদন নিশ্চিত করতে হবে। এজন্য গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির প্রয়োজন হবে না। একই আঙিনায় অবস্থিত, একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটের অব্যবহৃত লোড গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/আঞ্চলিক প্রধানের (ব্যবস্থাপক) অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করতে হবে। একই আঙিনায় অবস্থিত একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে কার্যকরকৃত লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে কোনো ক্রমেই শিল্প শ্রে

গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপন সেবা সহজ করলো সরকার

গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের সেবাগুলোকে সহজ ও গ্রাহকবান্ধব করতে পরিপত্র জারি করেছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ নাজমুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণ করে এ পরিপত্র জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস সরঞ্জামাদির অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত কোনো ঠিকাদার দ্বারা কমিশনিং কাজ সম্পাদন নিশ্চিত করতে হবে। এজন্য গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির প্রয়োজন হবে না।

একই আঙিনায় অবস্থিত, একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটের অব্যবহৃত লোড গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/আঞ্চলিক প্রধানের (ব্যবস্থাপক) অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করতে হবে।

একই আঙিনায় অবস্থিত একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে কার্যকরকৃত লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে কোনো ক্রমেই শিল্প শ্রেণিতে কার্যকরকৃত লোড ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে স্থানান্তর করা যাবে না। এবং মিটার স্থাপনের ক্ষেত্রে অনধিক ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানি কর্তৃক স্থাপন পরবর্তী পর্যায়ে গুণগত মান যাচাই করতে হবে।

সরকারের এই সিদ্ধান্তের পরে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এক বার্তায় জানিয়েছে, সংগঠনের দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও সক্রিয় উদ্যোগের ফলস্বরূপ গ্যাস বিতরণ ও বিপণন সেবাকে অধিকতর গ্রাহকবান্ধব ও সহজীকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করা হয়েছে।

বার্তায় বলা হয়, এই পরিপত্রের মাধ্যমে শিল্প মালিকদের জন্য বেশ কিছু ইতিবাচক ও সময়োপযোগী পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিল্প কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, জ্বালানি খাতে এ ধরনের সংস্কার দেশের পোশাক ও বস্ত্র শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এনএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow