চট্টগ্রামের উইকেটে গতি-বাউন্সের আশা করছে নিউজিল্যান্ড
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একটি করে ম্যাচ জিতেছে। ফলে তিনম্যাচের সিরিজের শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। এই ম্যাচে উইকেটে গতি ও বাউন্স আশা করছেন নিউজিল্যান্ডের পেসার উইল ও’রর্কে। বুধবার সংবাদ সম্মেলনে উইল বলেন, ‘আমি একটু আগে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, সংক্ষেপে দেখেছি। দেখতে আরেকটা ভালো উইকেটই মনে হচ্ছে। আগের দুই ম্যাচের উইকেটও আমার ভালোই লেগেছিল।’ কন্ডিশনে পেসারদের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, বাউন্সে কিছুটা অসমতা আছে। তাই আমরা চেষ্টা করছি উইকেটে যতটা সম্ভব জোরে বল ফেলতে, যাতে ওই পরিবর্তনশীল বাউন্সটা কাজে লাগানো যায়। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, শেষ ম্যাচে আমি একটু বেশি ফুল লেংথ মিস করেছি এবং তাদের ব্যাটারদের লাইনের ওপর দিয়ে শট খেলার সুযোগ দিয়েছি। তাই আমাদের পরিকল্পনা হচ্ছে উইকেটে যতটা সম্ভব জোরে আঘাত করা এবং আশা করা যে উইকেটে কিছুটা ভিন্নতা থাকবে।’ সাগরিকার আউটফিল্ডের ঘাস অনেকটাই হুলদাভ। এ নিয়ে উইল বলেন, ‘দেখতে
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একটি করে ম্যাচ জিতেছে। ফলে তিনম্যাচের সিরিজের শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। এই ম্যাচে উইকেটে গতি ও বাউন্স আশা করছেন নিউজিল্যান্ডের পেসার উইল ও’রর্কে।
বুধবার সংবাদ সম্মেলনে উইল বলেন, ‘আমি একটু আগে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, সংক্ষেপে দেখেছি। দেখতে আরেকটা ভালো উইকেটই মনে হচ্ছে। আগের দুই ম্যাচের উইকেটও আমার ভালোই লেগেছিল।’
কন্ডিশনে পেসারদের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, বাউন্সে কিছুটা অসমতা আছে। তাই আমরা চেষ্টা করছি উইকেটে যতটা সম্ভব জোরে বল ফেলতে, যাতে ওই পরিবর্তনশীল বাউন্সটা কাজে লাগানো যায়। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, শেষ ম্যাচে আমি একটু বেশি ফুল লেংথ মিস করেছি এবং তাদের ব্যাটারদের লাইনের ওপর দিয়ে শট খেলার সুযোগ দিয়েছি। তাই আমাদের পরিকল্পনা হচ্ছে উইকেটে যতটা সম্ভব জোরে আঘাত করা এবং আশা করা যে উইকেটে কিছুটা ভিন্নতা থাকবে।’
সাগরিকার আউটফিল্ডের ঘাস অনেকটাই হুলদাভ। এ নিয়ে উইল বলেন, ‘দেখতে একটু শুকনোই লাগছে। মনে হচ্ছে বলটা বেশ দ্রুত যাবে, তাই ভিতরের ফিল্ডারদের পাশ কাটিয়ে গেলে হয়তো দ্রুত বাউন্ডারির দিকে চলে যাবে। তবে উইকেটটা আমার ভালোই লেগেছে। মনে হচ্ছে এতে কিছুটা ঘাস আছে, তাই আশা করছি একটু গতি আর বাউন্স পাওয়া যেতে পারে। অবশ্যই আমরা কালই বুঝতে পারব বিষয়টা আসলে কেমন। তবে আমরা ফিল্ডিং নিয়ে সবসময় গর্ব করি, তাই কাল আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?