চট্টগ্রামের ঘটনায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে জনগণকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের কোনো সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা উচিত। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। তবে পরিস্থিতির লক্ষণ খুব একটা ভালো নয়।” ফেসবুক পোস্টে সরকারের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, “একটির

চট্টগ্রামের ঘটনায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে জনগণকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের কোনো সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা উচিত। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। তবে পরিস্থিতির লক্ষণ খুব একটা ভালো নয়।”

ফেসবুক পোস্টে সরকারের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “একটির পর একটি অভিনব ঘটনা ঘটে চলেছে। এদের পেছনে শক্তির উৎস কোথায়?”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow