চট্টগ্রামে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদরঘাট এলাকায় কর্ণফুলী নদী-তে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশ নেয়। অভিযান চলাকালে ‘ও.টি. কোরবান আলীশাহ’ নামের একটি ট্যাংকারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল ও ট্যাংকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদরঘাট এলাকায় কর্ণফুলী নদী-তে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশ নেয়।

অভিযান চলাকালে ‘ও.টি. কোরবান আলীশাহ’ নামের একটি ট্যাংকারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল ও ট্যাংকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow