চট্টগ্রামে নতুন ঠিকানায় যাত্রা শুরু করল সাবু শপ লিমিটেড
গ্রাহকদের উন্নত সেবা এবং মানসম্মত শপিং অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে নতুন ঠিকানায় তাদের চতুর্থ আউটলেটটি স্থানান্তর করেছে দেশের জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড সাবু শপ লিমিটেড। রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ‘মেরেডিয়ান কোহিনুর সিটি’-তে এই আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে এই আউটলেটটি নাসিরাবাদের আফমি প্লাজায় পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি মেরেডিয়ান কোহিনুর সিটির ৩য় তলায় (দোকান নং: ২৪০/৩ ও ২৪০/৪) আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা প্রদান করছে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই আউটলেটে কোরিয়া, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে সরাসরি আমদানিকৃত ১০০ শতাংশ আসল (অরিজিনাল) স্কিন কেয়ার পণ্য পাওয়া যাবে। পাশাপাশি দেশীয় জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যও মিলবে। সাবু শপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শরিফুল ইসলাম বলেন, আমরা গত সাত বছর ধরে গ্রাহকদের নিরাপদ ও আসল স্কিন কেয়ার পণ্য পৌঁছে দিতে কাজ করছি। চট্টগ্রামের নতুন এই আউটলেটটি গ্রাহকদের আরও সহজে ও নিশ্চিন্তে কেনাকাটার সুযোগ করে দেবে। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও আমাদের সেবার পরিধি বাড়ানো
গ্রাহকদের উন্নত সেবা এবং মানসম্মত শপিং অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে নতুন ঠিকানায় তাদের চতুর্থ আউটলেটটি স্থানান্তর করেছে দেশের জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড সাবু শপ লিমিটেড।
রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ‘মেরেডিয়ান কোহিনুর সিটি’-তে এই আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে এই আউটলেটটি নাসিরাবাদের আফমি প্লাজায় পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি মেরেডিয়ান কোহিনুর সিটির ৩য় তলায় (দোকান নং: ২৪০/৩ ও ২৪০/৪) আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা প্রদান করছে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই আউটলেটে কোরিয়া, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে সরাসরি আমদানিকৃত ১০০ শতাংশ আসল (অরিজিনাল) স্কিন কেয়ার পণ্য পাওয়া যাবে। পাশাপাশি দেশীয় জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যও মিলবে।
সাবু শপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শরিফুল ইসলাম বলেন, আমরা গত সাত বছর ধরে গ্রাহকদের নিরাপদ ও আসল স্কিন কেয়ার পণ্য পৌঁছে দিতে কাজ করছি। চট্টগ্রামের নতুন এই আউটলেটটি গ্রাহকদের আরও সহজে ও নিশ্চিন্তে কেনাকাটার সুযোগ করে দেবে। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও আমাদের সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে সাবু শপ লিমিটেডের মোট ৮টি আউটলেট রয়েছে, অনলাইন ও অফলাইনে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে।
What's Your Reaction?