চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুরোধে কার্যকর পদক্ষেপের দাবি বাসদের

চট্টগ্রাম মহানগর ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুরোধের কার্যকর পদক্ষেপের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ। শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়। আরও পড়ুন চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ সমাবেশে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করা ও সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চকরিয়া, পেকুয়া অঞ্চলে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য হেলাল উদ্দিন কবির, জুবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আহমদ জসিম। আরও পড়ুন ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত বক্ত

চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুরোধে কার্যকর পদক্ষেপের দাবি বাসদের

চট্টগ্রাম মহানগর ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুরোধের কার্যকর পদক্ষেপের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়।

সমাবেশে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করা ও সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চকরিয়া, পেকুয়া অঞ্চলে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য হেলাল উদ্দিন কবির, জুবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আহমদ জসিম।

বক্তারা বলেন, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় পাহাড় ধস ও বিভিন্ন অঞ্চলে বন্যায় ৪০ জনের (সরকারি হিসাবে ৪৩ জন) মতো মানুষের মৃত্যু হয়েছে। এতগুলো মানুষের মৃত্যু হলেও সরকারের পক্ষ থেকে সিরিয়াস কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। প্রায় প্রতিবছর পাহাড় ধসে লোক মারা যায়, অথচ যারা পাহাড়ের বিভিন্ন খাদে বসবাস করে তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে আসা হয় না।

তারা বলেন, বর্ষাকালে নগরের মানুষের দুর্ভোগের শেষ নেই। নালা, নর্দমা, ড্রেন, খালগুলো যথাসময়ে পরিষ্কার না করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বছর বছর হাজার কোটি টাকা বাজেট হয়, অথচ সিডিএ-সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow