চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এটিই এ জেলায় এ বছরের প্রথম মৃত্যু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তার বাড়ি কক্সবাজার জেলায়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, এর মধ্যে মহানগরে নতুন ১৬ জন এবং উপজেলার বিভিন্ন এলাকায় দুজন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে এখন পর্যন্ত ৮ জনের শরীরে হাম শনাক্ত (কনফার্মড) হয়েছে, যাদের নমুনা ঢাকার ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি, আইপিএইচ থেকে পজিটিভ এসেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, আজ ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ১১১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এটিই এ জেলায় এ বছরের প্রথম মৃত্যু।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তার বাড়ি কক্সবাজার জেলায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, এর মধ্যে মহানগরে নতুন ১৬ জন এবং উপজেলার বিভিন্ন এলাকায় দুজন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে এখন পর্যন্ত ৮ জনের শরীরে হাম শনাক্ত (কনফার্মড) হয়েছে, যাদের নমুনা ঢাকার ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি, আইপিএইচ থেকে পজিটিভ এসেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, আজ ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ১১১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow