চট্টগ্রামে ২৩ পাচারকারী আটক, জব্দ কার্গো বোট
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ ডিএপি সারসহ ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটট
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ ডিএপি সারসহ ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, দেশের সমুদ্র উপকূল ও নৌপথে চোরাচালান ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?