চট্টগ্রাম মেডিকেলে ৪ ডায়ালাইসিস মেশিন দিল কেএসআরএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসহায় কিডনি রোগীদের সেবার পরিধি বাড়াতে ৪টি ডায়ালাইসিস মেশিন দিয়েছে দেশের শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।  সোমবার (১৬ মার্চ) হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিন আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিন কম থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেএসআরএমের এই উদ্যোগ মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে অসংখ্য অসহায় রোগী উপকৃত হবেন। ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ। সমাজের অন্য সচ্ছল শিল্পপ্রতিষ্ঠানকেও কেএসআরএমের মতো মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন চারটি ড

চট্টগ্রাম মেডিকেলে ৪ ডায়ালাইসিস মেশিন দিল কেএসআরএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসহায় কিডনি রোগীদের সেবার পরিধি বাড়াতে ৪টি ডায়ালাইসিস মেশিন দিয়েছে দেশের শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। 

সোমবার (১৬ মার্চ) হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিন আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিন কম থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেএসআরএমের এই উদ্যোগ মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে অসংখ্য অসহায় রোগী উপকৃত হবেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ। সমাজের অন্য সচ্ছল শিল্পপ্রতিষ্ঠানকেও কেএসআরএমের মতো মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন চারটি ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে প্রতিদিন আরও বেশি রোগীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে। এতে ডায়ালাইসিস ইউনিটের ওপর বাড়তি চাপও কমবে।

অনুষ্ঠানে কেএসআরএমের ঊর্ধ্বতন প্রতিনিধিরা ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow