চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় বসছেন প্রায় এক লাখ শিক্ষার্থী

সারাদেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনেও ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়। এ ধাপের পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথমে ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সম্বলিত পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউয়ের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি নেই। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২৮৩টি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় বসছেন প্রায় এক লাখ শিক্ষার্থী

সারাদেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনেও ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়। এ ধাপের পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের।

পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথমে ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সম্বলিত পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউয়ের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি নেই।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন।

জেলাভিত্তিক হিসেবে চট্টগ্রামে ৭০ হাজার ৯৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষাকেন্দ্রের মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৬৮টি কেন্দ্র, যার ২৬টি মহানগর এলাকায়। এছাড়া, কক্সবাজারে ১৮টি, বান্দরবানে ৮টি এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০টি করে কেন্দ্র রয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

পাশাপাশি পরীক্ষা তদারকির জন্য শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং ৮টি বিশেষ টিম রয়েছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow