চলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ব্যবসায়ী এস এম শহিদুল্লাহ রনি। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের মেখল ইউনিয়নের চারা বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ রনি আবাসন ব্যবসা ও ইটভাটা পরিচালনার পাশাপাশি একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে বাড়ি ফিরছিলেন। রনির দাবি, পথে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে দেন। এসময় হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। হামলায় তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। আরও পড়ুন স্ক্র্যাপ বোঝাই চলন্ত লরিতে হঠাৎ আগুন, মহাসড়কে যানজট রনি বলেন, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের

চলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ব্যবসায়ী এস এম শহিদুল্লাহ রনি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের মেখল ইউনিয়নের চারা বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ রনি আবাসন ব্যবসা ও ইটভাটা পরিচালনার পাশাপাশি একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে বাড়ি ফিরছিলেন।

রনির দাবি, পথে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে দেন। এসময় হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। হামলায় তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

রনি বলেন, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে রাউজান এলাকার কয়েকজন ব্যক্তি ও একটি গোষ্ঠীর পূর্ববিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow