চলন্ত বাস থেকে ছিটকে প্রাণ গেল চালকের সহযোগীর

নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাইজদী-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু (২৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়নপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে। প্রত্যক্ষদর্শী সুজন, রাব্বি ও শুভ কালবেলাকে বলেন, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশ্যে আসছিল। বাসটি সোনাপুর-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিসের কাছে পৌঁছালে রাজু বাস থেকে সড়কে পড়ে যান। বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, চালকের সহযোগী ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থ

চলন্ত বাস থেকে ছিটকে প্রাণ গেল চালকের সহযোগীর
নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাইজদী-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু (২৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়নপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে। প্রত্যক্ষদর্শী সুজন, রাব্বি ও শুভ কালবেলাকে বলেন, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশ্যে আসছিল। বাসটি সোনাপুর-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিসের কাছে পৌঁছালে রাজু বাস থেকে সড়কে পড়ে যান। বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, চালকের সহযোগী ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow