চসিক মেয়রের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (০২ জুন) নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আশা করি, নতুন নেতৃত্ব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সমিতির উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। আইন পেশাকে একটি মহান দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, আইনজীবীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করতে বড় ভূমিকা পালন করে। নবনির্বাচিত নেতৃত্ব আইন অঙ্গনের উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবারের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০২ জুন) নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আশা করি, নতুন নেতৃত্ব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সমিতির উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
আইন পেশাকে একটি মহান দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, আইনজীবীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করতে বড় ভূমিকা পালন করে। নবনির্বাচিত নেতৃত্ব আইন অঙ্গনের উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।
কমিটির অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহমেদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন (সাগর) এবং দিদারুল আলম (টিপু)।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আদালত অঙ্গনের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
What's Your Reaction?