চাঁদাবাজি মামলায় বিএনপির ৬ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী (৫০), যুবদল নেতা আশিক (২৪), রবিউল ইসলাম (২৩), শাহাদত হোসেন (৩৮) ও আব্দুল মমিন (৪৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় একটি মামলা হয়। একই দিনে মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা করেন। এই দুই মামলায় পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, চাঁদাবাজি ও মারামারি সংক্রান্ত দুটি মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এম এ মালেক/কেজে/এএসএম

চাঁদাবাজি মামলায় বিএনপির ৬ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী (৫০), যুবদল নেতা আশিক (২৪), রবিউল ইসলাম (২৩), শাহাদত হোসেন (৩৮) ও আব্দুল মমিন (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় একটি মামলা হয়। একই দিনে মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলা করেন। এই দুই মামলায় পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, চাঁদাবাজি ও মারামারি সংক্রান্ত দুটি মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এম এ মালেক/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow