চাঁদা না দেওয়ায় দলিল লেখককে মারধর
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় মো. আব্দুস সালাম নামের এক দলিল লেখককে মারধর করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরিফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দলিল লেখক আব্দুস সালাম বাদী হয়ে দুজন হামলাকারী ও ছয়জনকে অজ্ঞাত করে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লিখিত হামলাকারীরা হলেন— রিফাত (২০) ও জসিম উদ্দীন (৫৫)। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিফাত ও জসিম দলিল লেখক সালামের কাছে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দিলে মেরে লাশ গুম করে ফেলার হুমকিও দেন তারা। এক পর্যায়ে সোমবার রাত ৭টার দিকে রিফাত ও জসিমের নেতৃত্বে ৬/৭ সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গলায় মাপলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালেও ঘরে এসে সন্ত্রাসীরা হুমকি দিয়ে গেছে। আমি ও পরিবারের সদস্যরা নিরাপত্তায়হীনতায় ভুগছি। বিভিন্
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় মো. আব্দুস সালাম নামের এক দলিল লেখককে মারধর করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরিফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দলিল লেখক আব্দুস সালাম বাদী হয়ে দুজন হামলাকারী ও ছয়জনকে অজ্ঞাত করে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লিখিত হামলাকারীরা হলেন— রিফাত (২০) ও জসিম উদ্দীন (৫৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিফাত ও জসিম দলিল লেখক সালামের কাছে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দিলে মেরে লাশ গুম করে ফেলার হুমকিও দেন তারা। এক পর্যায়ে সোমবার রাত ৭টার দিকে রিফাত ও জসিমের নেতৃত্বে ৬/৭ সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গলায় মাপলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালেও ঘরে এসে সন্ত্রাসীরা হুমকি দিয়ে গেছে। আমি ও পরিবারের সদস্যরা নিরাপত্তায়হীনতায় ভুগছি। বিভিন্ন সময় মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির মোবাইল রেকর্ডিং সংরক্ষিত আছে আমার কাছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আব্দুস সালাম নামের এক দলিল লেখকের উপর হামলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?