চার দিন ধরে বিদ্যুৎহীন লালমনিরহাটের ৫০ হাজার মানুষ
লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। দীর্ঘ ৯২ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকা থেকে আনা নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করে বিদ্যুৎ সরবরাহ সাময়িক চালু করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা আবার বিকল হয়ে পড়ে। ফলে, অন্ধকারে নিমজ্জিত রয়েছেন অন্তত ৫০ হাজার মানুষ।
What's Your Reaction?
