চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর এক অভিনব ঘটনা ঘটেছে। নামাজ শেষে তাকে তওবা করিয়ে এবং ভবিষ্যতে অপরাধে না জড়ানোর অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া হয়।  শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার রেজাউল করিমের বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়। এ সময় তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় শেষে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার নেওয়া হয়। অঙ্গীকার শেষে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা রেজাউল ক

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর এক অভিনব ঘটনা ঘটেছে। নামাজ শেষে তাকে তওবা করিয়ে এবং ভবিষ্যতে অপরাধে না জড়ানোর অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার রেজাউল করিমের বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়। এ সময় তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় শেষে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার নেওয়া হয়। অঙ্গীকার শেষে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা রেজাউল করিমকে হাতেনাতে আটক করেন। শাস্তির উদ্দেশ্য ছিল তাকে সংশোধনের সুযোগ দেওয়া। তাই তার কাছ থেকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের জানায়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow