চুরি যাওয়া বিদ্যুতের ১৬ মণ তামার তার উদ্ধার
রংপুরে বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ১৬ মণ তামার তার জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় উকিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করা হয়। আটক উকিল মিয়া নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগ, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির ও বিদ্যুতের তার চুরি হচ্ছিল। গোয়েন্দা তৎপরতার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকে ভাঙারি মালের ভেতরে লুকিয়ে রাখা এসব তার জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হলেও চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। জিতু কবীর/এফএ/এএসএম
রংপুরে বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ১৬ মণ তামার তার জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় উকিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করা হয়। আটক উকিল মিয়া নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগ, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির ও বিদ্যুতের তার চুরি হচ্ছিল। গোয়েন্দা তৎপরতার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকে ভাঙারি মালের ভেতরে লুকিয়ে রাখা এসব তার জব্দ করা হয়।
এসময় একজনকে আটক করা হলেও চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
জিতু কবীর/এফএ/এএসএম
What's Your Reaction?