চুরি হওয়া মাইক্রোবাস ফেরত পেলেন মালিক
চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া মাইক্রোবাস ১৪ দিন পর ফেরত পেয়েছেন প্রকৃত মালিক। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাইক্রোবাসটির প্রকৃত মালিক আমিনুল ইসলাম খোকনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খোকনের একটি মাইক্রোবাস গত ৮ এপ্রিল রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে দৌলতদিয়ার টেকনিক্যাল স্কুলের সামনে জাহিদের গ্যারেজ থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আমিনুল ইসলাম খোকন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ৯ এপ্রিল একটি মামলা করেন। তিনি আরও বলেন, ঘটনার পরপরই চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মাইক্রোবাসটি উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার পুলিশকে নির্দেশনা দেন। তার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করে। জামাল আল নাসের বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে
চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া মাইক্রোবাস ১৪ দিন পর ফেরত পেয়েছেন প্রকৃত মালিক। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাইক্রোবাসটির প্রকৃত মালিক আমিনুল ইসলাম খোকনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পুলিশ।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খোকনের একটি মাইক্রোবাস গত ৮ এপ্রিল রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে দৌলতদিয়ার টেকনিক্যাল স্কুলের সামনে জাহিদের গ্যারেজ থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আমিনুল ইসলাম খোকন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ৯ এপ্রিল একটি মামলা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মাইক্রোবাসটি উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার পুলিশকে নির্দেশনা দেন। তার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করে।
জামাল আল নাসের বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
What's Your Reaction?