চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবদল কর্মি শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা এবং যুবদলের সব কর্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু বলেছেন, শিমুল যুবদলের সদস্য নন। শিমুলের কোনো কর্মকাণ্ডের দায় জেলা যুবদল নেবে না। তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিমুল বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছে বলে শুনেছি। তবে এর সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দামুড়হুদা থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাসী চালিয়ে একটি ২৪ ইঞ্চি লম্বা দেশীয় চাপাতি জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুলের সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবদল কর্মি শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা এবং যুবদলের সব কর্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
তবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু বলেছেন, শিমুল যুবদলের সদস্য নন। শিমুলের কোনো কর্মকাণ্ডের দায় জেলা যুবদল নেবে না।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিমুল বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছে বলে শুনেছি। তবে এর সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দামুড়হুদা থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাসী চালিয়ে একটি ২৪ ইঞ্চি লম্বা দেশীয় চাপাতি জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুলের সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন স্থানীয়রা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অস্ত্রবাজ, চাদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হুসাইন মালিক/এএইচ/এএসএম
What's Your Reaction?