চ্যাম্পিয়ন্স লিগে বোদো/গ্লিম্টের রূপকথা চলছেই, এবার হারালো স্পোর্টিংকে

নরওয়ের অখ্যাত ক্লাব বুদো/গ্লিম্ট চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের রূপকথা লিখেই চলছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগালের শক্তিশালী দল স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারিয়ে বড় বার্তা দিয়েছে নরওয়েজিয়ান দলটি। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সন্ড্রে ব্রুনস্টাড ফেট। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ওলে দিদরিক ব্লমবার্গ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে বাম দিক থেকে আসা একটি ক্রস থেকে কাছ থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসপার হগ। এই গোলের ফলে তিন গোলের বড় ব্যবধান নিয়েই পর্তুগালের রাজধানী লিসবনে ফিরতি লেগ খেলতে যাবে বুদো/গ্লিম্ট। এই মৌসুমে আর্কটিক বৃত্তের ভেতরে উত্তর দিকে গিয়ে ভুগতে হওয়া সর্বশেষ দল হলো স্পোর্টিং। এর আগে এই মাঠেই কৃত্রিম ঘাসের মাঠে ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান- দু’দলকেই ৩-১ গোলে হারিয়েছিল বুদো/গ্লিম্ট। চ্যাম্পিয়ন্স লিগে এখন টানা পাঁচটি ম্যাচ জিতেছে নরওয়েজিয়ান ক্লাবটি। মজার বিষয় হলো, এই জয়গুলো এসেছে নরওয়ের অফ-সিজনের সময়। দেশটির ঘরোয়া লিগ শুরু হচ্ছে কেবল এই সপ্তাহান্তে। ম্যাচে

চ্যাম্পিয়ন্স লিগে বোদো/গ্লিম্টের রূপকথা চলছেই, এবার হারালো স্পোর্টিংকে

নরওয়ের অখ্যাত ক্লাব বুদো/গ্লিম্ট চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের রূপকথা লিখেই চলছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগালের শক্তিশালী দল স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারিয়ে বড় বার্তা দিয়েছে নরওয়েজিয়ান দলটি।

ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সন্ড্রে ব্রুনস্টাড ফেট। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ওলে দিদরিক ব্লমবার্গ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে বাম দিক থেকে আসা একটি ক্রস থেকে কাছ থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসপার হগ। এই গোলের ফলে তিন গোলের বড় ব্যবধান নিয়েই পর্তুগালের রাজধানী লিসবনে ফিরতি লেগ খেলতে যাবে বুদো/গ্লিম্ট।

এই মৌসুমে আর্কটিক বৃত্তের ভেতরে উত্তর দিকে গিয়ে ভুগতে হওয়া সর্বশেষ দল হলো স্পোর্টিং। এর আগে এই মাঠেই কৃত্রিম ঘাসের মাঠে ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান- দু’দলকেই ৩-১ গোলে হারিয়েছিল বুদো/গ্লিম্ট।

চ্যাম্পিয়ন্স লিগে এখন টানা পাঁচটি ম্যাচ জিতেছে নরওয়েজিয়ান ক্লাবটি। মজার বিষয় হলো, এই জয়গুলো এসেছে নরওয়ের অফ-সিজনের সময়। দেশটির ঘরোয়া লিগ শুরু হচ্ছে কেবল এই সপ্তাহান্তে।

ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সন্দ্রে ব্রানস্টাড ফেট। স্পোর্টিংয়ের গোলরক্ষক রুই সিলভা ডানদিকে ঝাঁপ দিলেও বলটি বাম কোণে পাঠিয়ে তাকে পরাস্ত করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি আসে। বল লাফিয়ে সামনে আসতেই নিচু শটে জালে পাঠান ওলে দিদ্রিক ব্লমবার্গ।

ম্যাচের ৭১তম মিনিটে তৃতীয় গোলটি করেন সেন্টার ফরোয়ার্ড হগ। ইয়েন্স পেত্তার হগের শক্তিশালী নিচু ক্রসে গোলমুখে শক্ত অবস্থান নিয়ে বল জালে জড়ান তিনি। টানা পাঁচ জয়ের এই ধারায় এটি ছিল হগের পঞ্চম গোল।

চমকপ্রদ বিষয় হলো- গোল করা তিনজনের কেউই এখনো নিজেদের জাতীয় দলে খেলেননি। ২৯ বছর বয়সী ফেট এবং ২৫ বছর বয়সী ব্লমবার্গ এখনো নরওয়ে দলে ডাক পাননি, যদিও দেশটি প্রায় এক প্রজন্ম পর আবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

একইভাবে ২৫ বছর বয়সী হগও এখনো ডেনমার্ক দলে সুযোগ পাননি। এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলবে ডেনমার্ক।

নরওয়েজিয়ান সাগরের তীরে ছোট একটি মাছধরা শহরের দল বুদো/গ্লিম্ট যদি শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, তবে তা সাম্প্রতিক সময়ের সবচেয়ে অবাক করা ঘটনাগুলোর একটি হবে। সর্বশেষ ২০১২ সালে সাইপ্রাসের ক্লাব এপোয়েল শেষ আটে উঠেছিল, যেখানে পরে তাদের হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

আগামী মঙ্গলবার লিসবনে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। স্পোর্টিংকে ওই ম্যাচে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে। ওই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল অথবা বায়ার লেভারকুজেনের, যারা জার্মানিতে অনুষ্ঠিত প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow