ছদ্মবেশে পুলিশের অভিযান, কালিয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা গ্রেপ্তার
নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত মূল হোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অংশ নেওয়া পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ ধারণ করেন। বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কালিয়া উপজেলার জোকারচর গ্রামে এ অভিযান পরিচালনা করে। পরে নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আরোজ আলী শেখ দীর্ঘদিন ধরে কালিয়া, তেরখাদা, রূপসা, দিঘলিয়া, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি একসময় পুলিশের সঙ্গে কথিত ‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত ছ্যান সেকেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরোজ আলী শেখ কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত মূল হোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অংশ নেওয়া পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ ধারণ করেন।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কালিয়া উপজেলার জোকারচর গ্রামে এ অভিযান পরিচালনা করে। পরে নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আরোজ আলী শেখ দীর্ঘদিন ধরে কালিয়া, তেরখাদা, রূপসা, দিঘলিয়া, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ছাড়া তিনি একসময় পুলিশের সঙ্গে কথিত ‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত ছ্যান সেকেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরোজ আলী শেখ কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?