ছবিতে শহীদ-মীরা কাপুরের বাড়ির অন্দরসজ্জা
বলিউড তারকাদের পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তাদের বাড়ির অন্দরসজ্জা কেমন, সেটি জানতে অনেকেই উৎসুক থাকেন। কারণ একটি বাড়ির সাজসজ্জায় ফুটে ওঠে বাসিন্দাদের ব্যক্তিগত রুচি, জীবনধারা ও পছন্দের প্রতিফলন। আধুনিক নকশা, ঐতিহ্যের ছোঁয়া কিংবা প্রকৃতির উপস্থিতি-প্রতিটি ঘরই যেন বলে আলাদা গল্প। তাই তারকাদের বাড়ি অনেকের জন্যই হয়ে ওঠে ঘর সাজানোর অনুপ্রেরণা। এবার দেখে নেওয়া যাক অভিনেতা শহীদ কাপুর ও তার স্ত্রী মীরা কাপুরের বিলাসবহুল বাড়ির অন্দরসজ্জা। মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত শহীদ ও মীরার প্রায় ১০ হাজার বর্গফুটের ডুপ্লেক্স বাড়িটি নকশা ও পরিকল্পনার দিক থেকে বেশ ব্যতিক্রমী। পুরো বাড়ির অন্যতম আকর্ষণ একটি কালো রঙের জ্যামিতিক ডিজাইনের সিঁড়ি, যাকে কেন্দ্র করেই বিভিন্ন অংশের বিন্যাস করা হয়েছে। এই বিশাল বাসভবনে রয়েছে চারটি শয়নকক্ষের পাশাপাশি একটি গ্ল্যামরুম, প্রশস্ত লিভিং স্পেস, অতিথিদের জন্য আলাদা গেস্টরুম, হোম থিয়েটার, লাউঞ্জ, ডিজে কর্নার, জিম এবং একটি অফিস রুম। বাড়িটির নকশায় শহীদ কাপুরের আধুনিক ও পরীক্ষাধর্মী রুচির সঙ্গে মীরা কাপুরের ব্যবহারিক দৃষ্টিভঙ্গির সুন্দর সমন্বয় ঘটানো হয়
বলিউড তারকাদের পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তাদের বাড়ির অন্দরসজ্জা কেমন, সেটি জানতে অনেকেই উৎসুক থাকেন। কারণ একটি বাড়ির সাজসজ্জায় ফুটে ওঠে বাসিন্দাদের ব্যক্তিগত রুচি, জীবনধারা ও পছন্দের প্রতিফলন।
আধুনিক নকশা, ঐতিহ্যের ছোঁয়া কিংবা প্রকৃতির উপস্থিতি-প্রতিটি ঘরই যেন বলে আলাদা গল্প। তাই তারকাদের বাড়ি অনেকের জন্যই হয়ে ওঠে ঘর সাজানোর অনুপ্রেরণা। এবার দেখে নেওয়া যাক অভিনেতা শহীদ কাপুর ও তার স্ত্রী মীরা কাপুরের বিলাসবহুল বাড়ির অন্দরসজ্জা।
মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত শহীদ ও মীরার প্রায় ১০ হাজার বর্গফুটের ডুপ্লেক্স বাড়িটি নকশা ও পরিকল্পনার দিক থেকে বেশ ব্যতিক্রমী।
পুরো বাড়ির অন্যতম আকর্ষণ একটি কালো রঙের জ্যামিতিক ডিজাইনের সিঁড়ি, যাকে কেন্দ্র করেই বিভিন্ন অংশের বিন্যাস করা হয়েছে।
এই বিশাল বাসভবনে রয়েছে চারটি শয়নকক্ষের পাশাপাশি একটি গ্ল্যামরুম, প্রশস্ত লিভিং স্পেস, অতিথিদের জন্য আলাদা গেস্টরুম, হোম থিয়েটার, লাউঞ্জ, ডিজে কর্নার, জিম এবং একটি অফিস রুম।
বাড়িটির নকশায় শহীদ কাপুরের আধুনিক ও পরীক্ষাধর্মী রুচির সঙ্গে মীরা কাপুরের ব্যবহারিক দৃষ্টিভঙ্গির সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। এই দুই ভিন্ন স্বাদের ভারসাম্য বজায় রেখে আরামদায়ক ও নান্দনিক একটি বাসস্থান তৈরি করেছেন স্থপতি অঙ্কুর।
অন্দরসজ্জায় সবুজ গাছপালা, মাটিরঙা কোমল শেড, পরিচ্ছন্ন রেখার ডিজাইন এবং বিভিন্ন ধরনের টেক্সচারের ব্যবহার বাড়িটিকে দিয়েছে শান্ত, উষ্ণ ও সমসাময়িক আবহ।
বাড়িটির ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্বে ছিলেন স্থপতি অঙ্কুর। বড় বড় জানালা দিয়ে প্রাকৃতিক আলো সহজেই ঘরে প্রবেশ করে, যা পুরো পরিবেশকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।
একইসঙ্গে রয়েছে আলাদা ড্রেসিং বা সাজঘর, যা বাড়িটির ব্যবহারিক দিককে আরও সমৃদ্ধ করেছে।
জেএস/
What's Your Reaction?