ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল বিক্রয় প্রতিনিধির
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার দুলালপুর-বেজুরা সড়কের শ্মশানখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নুরুল ইসলাম মোটরসাইকেলযোগে দুলালপুর বাজার থেকে বেজুরা এলাকার দিকে যাচ্ছিলেন। তিনি শ্মশানখলা এলাকার একটি সেতুর ওপর ওঠার সময় হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে। এ সময় তিনি ছাগলটিকে বাঁচাতে দ্রুত ব্রেক কষলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার দুলালপুর-বেজুরা সড়কের শ্মশানখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নুরুল ইসলাম মোটরসাইকেলযোগে দুলালপুর বাজার থেকে বেজুরা এলাকার দিকে যাচ্ছিলেন। তিনি শ্মশানখলা এলাকার একটি সেতুর ওপর ওঠার সময় হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে। এ সময় তিনি ছাগলটিকে বাঁচাতে দ্রুত ব্রেক কষলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?