ছুটিতে বাড়ি গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ছুটি কাটাতে নিজ বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আব্দুল ওয়াহিদ মারা গেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন। জানা গেছে, আব্দুল ওয়াহিদ গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে ছিলেন। শুক্রবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সহকর্মীদের কাছে পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে পরিচিত এই কনস্টেবলের অকাল মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। সিলেট মেট্রোপল
ছুটি কাটাতে নিজ বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আব্দুল ওয়াহিদ মারা গেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জানা গেছে, আব্দুল ওয়াহিদ গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে ছিলেন। শুক্রবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সহকর্মীদের কাছে পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে পরিচিত এই কনস্টেবলের অকাল মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম বলেন, ছুটি কাটাতে নিজ বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল আব্দুল ওয়াহিদ মারা গেছেন। শনিবার (১১১ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
What's Your Reaction?