ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন চিকেন ডাম্পলিং

ছুটির দিনের বিকেল মানেই একটু আলাদা স্বাদ, একটু বেশি আরাম আর প্রিয়জনদের সঙ্গে কাটানো নির্ভার সময়। এমন মুহূর্তে চায়ের কাপের সঙ্গে যদি থাকে গরম গরম চিকেন ডাম্পলিং, তাহলে আড্ডা আর আনন্দের রসায়ন যেন আরও জমে ওঠে। বাইরের ঝামেলা ভুলে ঘরের উষ্ণ পরিবেশে সহজ উপকরণে তৈরি এই সুস্বাদু নাস্তা শুধু জিভেই নয়, মনেও এনে দেয় তৃপ্তি। তাই এই ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন চিকেন ডাম্পলিং, যা আপনার নাস্তার টেবিলকে করে তুলবে আরও আকর্ষণীয়। রইলো রেসিপি- উপকরণপুর তৈরি করতে যা লাগবে চিকেন কিমা ২৫০ গ্রাম আদা-রসুন বাটা ১ চা চামচ পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ সয়া সস ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ তেল ১ চা চামচ লবণ স্বাদমতো ডো তৈরি করতে যা লাগবে ময়দা ১ কাপ লবণ ১ চিমটি তেল সামান্য পানি পরিমাণমতো যেভাবে তৈরি করবেন প্রথমেই কিমা তৈরির সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন। অন্যদিকে ডো তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করে ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন। আরও পড়ুন: অতিথি আপ্যায়নে রাখুন সরিষা বেগুন আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই ১০ মিনিট পর ডো থেকে অল্প অল্প নিয়ে

ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন চিকেন ডাম্পলিং

ছুটির দিনের বিকেল মানেই একটু আলাদা স্বাদ, একটু বেশি আরাম আর প্রিয়জনদের সঙ্গে কাটানো নির্ভার সময়। এমন মুহূর্তে চায়ের কাপের সঙ্গে যদি থাকে গরম গরম চিকেন ডাম্পলিং, তাহলে আড্ডা আর আনন্দের রসায়ন যেন আরও জমে ওঠে।

বাইরের ঝামেলা ভুলে ঘরের উষ্ণ পরিবেশে সহজ উপকরণে তৈরি এই সুস্বাদু নাস্তা শুধু জিভেই নয়, মনেও এনে দেয় তৃপ্তি। তাই এই ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন চিকেন ডাম্পলিং, যা আপনার নাস্তার টেবিলকে করে তুলবে আরও আকর্ষণীয়। রইলো রেসিপি-

উপকরণ
পুর তৈরি করতে যা লাগবে

  • চিকেন কিমা ২৫০ গ্রাম
  • আদা-রসুন বাটা ১ চা চামচ
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
  • তেল ১ চা চামচ
  • লবণ স্বাদমতো

ডো তৈরি করতে যা লাগবে

  • ময়দা ১ কাপ
  • লবণ ১ চিমটি
  • তেল সামান্য
  • পানি পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমেই কিমা তৈরির সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন। অন্যদিকে ডো তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করে ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন।

আরও পড়ুন:

১০ মিনিট পর ডো থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট পাতলা রুটির মতো তৈরি করুন। রুটি তৈরি পর তাতে পরিমাণমতো কিমার পুর দিয়ে কিনারাগুলো পছন্দমতো ডিজাইন করে ডাম্পলিং শেপ তৈরি করুন। এবার স্টিমারের পাত্রে সামান্য তেল মাখিয়ে ডাম্পলিংগুলো রাখুন। ফুটন্ত পানির ওপর স্টিমার বসিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো বিকেলের নাস্তা। এবার পছন্দসই সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিকেন ডাম্পলিং।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow