ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার ছেলেদের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন মোল্লা সাভার উপজেলার ঘোরাদিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের চাচা আবুল হোসেন মোল্লা জানান, গত ২৬ জুন ধামরাইয়ের বড় কুশিয়ারা এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপজোখ চলছিল। এ সময় আনোয়ারের ছোট ভাই খোকন মোল্লা এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মোল্লা ও তার আরেক ভাই মনির হোসেন মোল্লার (৫২) ওপর হামলা চালান। হামলায় আনোয়ার ও মনির দুজনেই গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার ছেলেদের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন মোল্লা সাভার উপজেলার ঘোরাদিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচা আবুল হোসেন মোল্লা জানান, গত ২৬ জুন ধামরাইয়ের বড় কুশিয়ারা এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপজোখ চলছিল। এ সময় আনোয়ারের ছোট ভাই খোকন মোল্লা এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মোল্লা ও তার আরেক ভাই মনির হোসেন মোল্লার (৫২) ওপর হামলা চালান। হামলায় আনোয়ার ও মনির দুজনেই গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ জুলাই তাকে রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে ছুরিকাঘাতের এই ঘটনায় আহত মনির মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গত ২৮ জুন ধামরাই থানায় খোকন মোল্লা ও তার দুই ছেলেসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। বড় ভাইয়ের মৃত্যুর পর এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওসি নাজমুল হুদা খান বলেন, জমির বিরোধ নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যেহেতু হাসপাতালে মৃত্যু হয়েছে, তাই তার মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow