জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন জয়পুরহাটের আব্দুল বারী

উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় দীর্ঘ ২০ বছর পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেলেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ‎ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল বারী আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জনপ্রশাসনে আব্দুল বারীর এ দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।  এর আগে জয়পুরহাট জেলায় মন্ত্রী ছিলেন জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আলীম। এর প্রায় ২০ বছর পর আবার জয়পুরহাট জেলা থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে যোগ দিলেন আব্দুল বারী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন আব্দুল বারী। তিনি ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের এস এম রাশেদুল আলম পান ৯২ হাজার ৫১৭ ভোট।  শপথ গ্রহণের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল ব

জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন জয়পুরহাটের আব্দুল বারী
উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় দীর্ঘ ২০ বছর পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেলেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ‎ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল বারী আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জনপ্রশাসনে আব্দুল বারীর এ দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।  এর আগে জয়পুরহাট জেলায় মন্ত্রী ছিলেন জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আলীম। এর প্রায় ২০ বছর পর আবার জয়পুরহাট জেলা থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে যোগ দিলেন আব্দুল বারী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন আব্দুল বারী। তিনি ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের এস এম রাশেদুল আলম পান ৯২ হাজার ৫১৭ ভোট।  শপথ গ্রহণের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দল ও প্রধানমন্ত্রীর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করব। জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের প্রশাসনিক ব্যবস্থার মূলভিত্তি। এখানে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ‎তিনি আরও বলেন, জয়পুরহাট-২ আসনের জনগণ আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, দায়িত্ব ও কর্মের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। প্রশাসনিক সেবা যেন গ্রামপর্যায়ে সহজ ও দ্রুত পৌঁছে যায়, সে লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। ‎এদিকে নতুন প্রতিমন্ত্রী হিসেবে আব্দুল বারীর দায়িত্বগ্রহণের মাধ্যমে জয়পুরহাট-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow