জমির বিরোধে সবজি ব্যবসায়ীকে খুন

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৪২) ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারের কাঁচামালের ব্যবসা করতেন। আর আহত দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা। জানা গেছে, গত সপ্তাহে একই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। দুলাল মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে সুমনের বুকে ছুরিকাঘাত করেন রুবেল। হামলায় সুমন ও দুলাল দুজনই জখম হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ২টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, এ দিকে ঘটনার পরপরই অভিযুক্ত রুবেল মিয়াকে আটক কর

জমির বিরোধে সবজি ব্যবসায়ীকে খুন
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৪২) ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারের কাঁচামালের ব্যবসা করতেন। আর আহত দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা। জানা গেছে, গত সপ্তাহে একই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। দুলাল মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে সুমনের বুকে ছুরিকাঘাত করেন রুবেল। হামলায় সুমন ও দুলাল দুজনই জখম হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ২টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, এ দিকে ঘটনার পরপরই অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow