জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

জামালপুর শহরে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। ময়লা-আবর্জনায় ভরে যাওয়া গবাখালী খালসহ সব খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ব্যক্তি উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের বানিয়া বাজার এলাকায় বানিয়াবাজার খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে ১৬ দিন ধরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যোগে গবাখালী খাল পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবকরা। এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা গেলে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, ‘প্রতি বছর এই খালগুলো ময়লা থাকার কারণে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন জামালপুর শহরের বাসিন্দারা। কিন্তু দীর্ঘদিনেও খালগুলোর পরিষ্কারের জন্য কার্যকর

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

জামালপুর শহরে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। ময়লা-আবর্জনায় ভরে যাওয়া গবাখালী খালসহ সব খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ব্যক্তি উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের বানিয়া বাজার এলাকায় বানিয়াবাজার খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে ১৬ দিন ধরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যোগে গবাখালী খাল পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবকরা। এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা গেলে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, ‘প্রতি বছর এই খালগুলো ময়লা থাকার কারণে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন জামালপুর শহরের বাসিন্দারা। কিন্তু দীর্ঘদিনেও খালগুলোর পরিষ্কারের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমি নিজ উদ্যোগে খালটি পরিষ্কার করার কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী খাল খননের একটি কর্মসূচি হাতে নিয়েছেন। আমরাও যদি খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচল রাখি। তাহলে শহরের জলাবদ্ধতা অনেকটাই নিরসন করা সম্ভব হবে।’

হৃদয় আহম্মেদ/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow