জাগো নিউজের যুগপূর্তিতে বিকাশের শুভেচ্ছা

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ। রোববার (১০ মে) রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে এসে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিকাশের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার রুখসানা মিলি। তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের অবারিত সুযোগ হলো সংবাদের মাধ্যমে দর্শক-পাতকের সঙ্গে দ্বিমুখী সম্পর্ক তৈরি করা। জাগো নিউজ এক যুগ পেরিয়ে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দর্শক-পাঠকের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলুক এই শুভকামনা রইলো। ‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক

জাগো নিউজের যুগপূর্তিতে বিকাশের শুভেচ্ছা

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।

রোববার (১০ মে) রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে এসে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিকাশের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার রুখসানা মিলি।

তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের অবারিত সুযোগ হলো সংবাদের মাধ্যমে দর্শক-পাতকের সঙ্গে দ্বিমুখী সম্পর্ক তৈরি করা। জাগো নিউজ এক যুগ পেরিয়ে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দর্শক-পাঠকের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলুক এই শুভকামনা রইলো।

‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ।

রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম ও ফিচারসহ নানা বিষয়ের সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয় এই পোর্টালে। দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে জাগো নিউজের মেধাবী সংবাদকর্মী দল।

বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাগো নিউজ।

ইএআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow