জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর
জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সধারণ সম্পাদকের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে এসে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর
জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সধারণ সম্পাদকের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে এসে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’
হৃদয় আহম্মেদ/এসআর
What's Your Reaction?