জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনীসহ নির্ধারিত ৩টি বই সংক্রান্ত আগের আদেশ বাতিল করেছে সরকার। সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা প্রত্যাহার করা হয়। আদেশে আরও বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা স্মারকের নির্দেশক্রমে বাতিল করা হলো। এ-সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনীসহ নির্ধারিত ৩টি বই সংক্রান্ত আগের আদেশ বাতিল করেছে সরকার।
সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে।
এতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা প্রত্যাহার করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা স্মারকের নির্দেশক্রমে বাতিল করা হলো।
এ-সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
What's Your Reaction?