জি-মেইলের তথ্য আর চুরি হবে না, সুরক্ষায় নতুন ফিচার গুগলের

  ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই তথ্য দখল করতেই সবসময় তৎপর থাকে সাইবার অপরাধীরা। ব্যক্তিগত ই-মেইল, ছবি বা বার্তা কখন হ্যাকারদের হাতে চলে যায়, অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না। এই ঝুঁকি কমাতে এতদিন অনেকেই হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকে বেশি নিরাপদ মনে করতেন। কারণ সেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় বার্তা বা কল শুধু প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে জি-মেইল। গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ই-মেইল আরও সুরক্ষিত থাকবে, ফলে তৃতীয় পক্ষ তো দূরের কথা, গুগল নিজেও সেই মেইলের কনটেন্ট দেখতে পারবে না। কীভাবে কাজ করে এই ফিচার? ই-মেইল পাঠানোর আগে সাধারণত তা গুগলের সার্ভারের মাধ্যমে যায়। তবে নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় মেইলটি এমনভাবে এনক্রিপ্ট করা হয়, যা সার্ভারে পৌঁছালেও তা আর পড়ার উপযোগী থাকে না বরং এটি কেবল একটি কোডে পরিণত হয়। কারা ব্যবহার করতে পারবেন? এই সুবিধাটি গুগলের ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। তবে এটি এখনই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ব্যক্তিগত জি-মেই

জি-মেইলের তথ্য আর চুরি হবে না, সুরক্ষায় নতুন ফিচার গুগলের

 

ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই তথ্য দখল করতেই সবসময় তৎপর থাকে সাইবার অপরাধীরা। ব্যক্তিগত ই-মেইল, ছবি বা বার্তা কখন হ্যাকারদের হাতে চলে যায়, অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না।

এই ঝুঁকি কমাতে এতদিন অনেকেই হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকে বেশি নিরাপদ মনে করতেন। কারণ সেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় বার্তা বা কল শুধু প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

এবার একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে জি-মেইল। গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ই-মেইল আরও সুরক্ষিত থাকবে, ফলে তৃতীয় পক্ষ তো দূরের কথা, গুগল নিজেও সেই মেইলের কনটেন্ট দেখতে পারবে না।

কীভাবে কাজ করে এই ফিচার?

ই-মেইল পাঠানোর আগে সাধারণত তা গুগলের সার্ভারের মাধ্যমে যায়। তবে নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় মেইলটি এমনভাবে এনক্রিপ্ট করা হয়, যা সার্ভারে পৌঁছালেও তা আর পড়ার উপযোগী থাকে না বরং এটি কেবল একটি কোডে পরিণত হয়।

কারা ব্যবহার করতে পারবেন?

এই সুবিধাটি গুগলের ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। তবে এটি এখনই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টে এটি এখনো চালু হয়নি। মূলত কর্পোরেট বা বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই এই সুবিধা পাচ্ছেন।

কীভাবে চালু করবেন?

এই ফিচার ব্যবহার করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:

  • গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস লাইসেন্স থাকতে হবে
  • অ্যাশিওর কন্ট্রোলস বা অ্যাশিওর কন্ট্রোলস প্লাস অ্যাড-অন সক্রিয় থাকতে হবে
  • গুগল অ্যাডমিন কনসোল থেকে অনুমোদন নিতে হবে

সবকিছু সম্পন্ন হলে মেইল লেখার সময় একটি ‘লক’ আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন চালু করলে মেইলটি সম্পূর্ণ সুরক্ষিত বা ‘লকড’ হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow