জুড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার জেলার জুড়ীতে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সি সংগীয় ফোর্সসহ উপজেলার পোষ্ট অফিস রোড এলাকায় অভিযান পরিচালনা মাদক কারবারি জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

জুড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার জেলার জুড়ীতে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সি সংগীয় ফোর্সসহ উপজেলার পোষ্ট অফিস রোড এলাকায় অভিযান পরিচালনা মাদক কারবারি জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow