জুনাইদ-সাই পল্লবীর রসায়নে যোগ হলো অরিজিতের গান
সিনেমার প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং । বলেছিলেন, একঘেয়ে গানের ভিড়ে আর নিজেকে খুঁজে পান না। কিন্তু কণ্ঠের সেই জাদু কি এত সহজে থেমে থাকে? তাই তো হঠাৎ করেই এক ট্রেলারের ভেতর ভেসে উঠল তার কণ্ঠ— আর মুহূর্তেই শিহরণ ছড়িয়ে পড়ল সংগীতপ্রেমীদের মনে । বলিউড তারকা আমির পুত্র জুনাইদ অভিনীত নতুন সিনেমা এক দিন-এর ট্রেলারেই শোনা গেল অরিজিতের কণ্ঠে ‘মেরে রহো’ গানের অংশ। আর সেটিই যেন ভক্তদের জন্য বড় এক চমক হয়ে এসেছে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুনাইদের অনবদ্য রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। বুধবার (১১ মার্চ) প্রকাশিত ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারটিতে যখন অরিজিতের আবেগঘন কণ্ঠ ভেসে ওঠে, তখনই সামাজিক মাধ্যমে শুরু হয় উত্তেজনা। অনেকেই বলছেন— প্লেব্যাক ছাড়লেও অরিজিতের গান এখনো সমানভাবে হৃদয় ছুঁয়ে যায়। অরিজিতের অবসর ঘোষণার কিছুদিন পরই হঠাৎ পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে তার বাড়িতে হাজির হয়েছিলেন আমির খান। সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও কারণ জানা যায়নি। এখন জানা গেল, ছেলের সিনেমার জন্য গান তৈরির আলোচনা করতেই অরিজিতের কাছে গিয়েছিলেন আমির। এরপর
সিনেমার প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং । বলেছিলেন, একঘেয়ে গানের ভিড়ে আর নিজেকে খুঁজে পান না। কিন্তু কণ্ঠের সেই জাদু কি এত সহজে থেমে থাকে? তাই তো হঠাৎ করেই এক ট্রেলারের ভেতর ভেসে উঠল তার কণ্ঠ— আর মুহূর্তেই শিহরণ ছড়িয়ে পড়ল সংগীতপ্রেমীদের মনে ।
বলিউড তারকা আমির পুত্র জুনাইদ অভিনীত নতুন সিনেমা এক দিন-এর ট্রেলারেই শোনা গেল অরিজিতের কণ্ঠে ‘মেরে রহো’ গানের অংশ। আর সেটিই যেন ভক্তদের জন্য বড় এক চমক হয়ে এসেছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুনাইদের অনবদ্য রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। বুধবার (১১ মার্চ) প্রকাশিত ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারটিতে যখন অরিজিতের আবেগঘন কণ্ঠ ভেসে ওঠে, তখনই সামাজিক মাধ্যমে শুরু হয় উত্তেজনা। অনেকেই বলছেন— প্লেব্যাক ছাড়লেও অরিজিতের গান এখনো সমানভাবে হৃদয় ছুঁয়ে যায়।
অরিজিতের অবসর ঘোষণার কিছুদিন পরই হঠাৎ পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে তার বাড়িতে হাজির হয়েছিলেন আমির খান। সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও কারণ জানা যায়নি। এখন জানা গেল, ছেলের সিনেমার জন্য গান তৈরির আলোচনা করতেই অরিজিতের কাছে গিয়েছিলেন আমির। এরপর থেকেই সিনেমাটি ঘিরে কৌতূহল আরও বেড়ে যায়।
পরিচালক সুনীল পাণ্ডে নির্মিত ‘এক দিন’-এর ট্রেলার দেখে বোঝা যায়, এটি নিখাদ প্রেমের গল্প। গল্পে দেখা যায়, জুনাইদ একটি ‘ফরচুন বেল’-এর কাছে প্রার্থনা করে যেন সে তার প্রিয়তমা মীরা—অর্থাৎ সাই পল্লবীকে অন্তত একটি দিনের জন্য হলেও নিজের করে পায়। ভাগ্যের খেলায় সেই ইচ্ছা পূরণ হয় এবং তারা দুজন কাটায় জীবনের সবচেয়ে বিশেষ একটি দিন।
২০১৬ সালের থাই সিনেমা ওয়ান ডে-এর রিমেক এই ছবি দর্শকদের মনে এক অম্লমধুর আবেগ জাগিয়ে তুলছে। ভায়োলেন্স আর অ্যাকশনধর্মী সিনেমার ভিড়ে নির্মল প্রেমের গল্প নিয়ে আসা ‘এক দিন’কে আলাদা কিছু বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।
আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি বলিউডে সাই পল্লবীর প্রথম সিনেমা এবং জুনাইদ খানের তৃতীয় কাজ। তাই বড় পর্দায় ‘এক দিন’-এর প্রেমের জাদু দেখার অপেক্ষায় এখন দর্শক।
What's Your Reaction?