জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি একই সঙ্গে বিজয় ও নতুন প্রত্যয়ের দিন। দীর্ঘ ১৮ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ের পর এদিন দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন। এসময় দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।  তিনি আরও বলেন,

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি একই সঙ্গে বিজয় ও নতুন প্রত্যয়ের দিন। দীর্ঘ ১৮ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ের পর এদিন দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন। এসময় দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। 

তিনি আরও বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার ভুলে যায়নি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করার হুঁশিয়ারিও দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow