জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রুপ, চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা অভিযোগের বিষয়টি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে উপাচার্যের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন প্রশাসন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন। এছাড়াও অফিস আদেশে গঠিত তদন্ত কমিটিকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম

জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রুপ, চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা অভিযোগের বিষয়টি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে উপাচার্যের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন প্রশাসন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন।

এছাড়াও অফিস আদেশে গঠিত তদন্ত কমিটিকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow