ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে প্রকার ভেদে কেজিতে ৭২ থেকে ৭৫ টাকা। টানা বৃষ্টিপাতসহ সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতা সাধারণ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে প্রকার ভেদে ২২ থেকে ২৫ টাকায়, সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়। এ ব্যাপারে সবজি বিক্রেতা বগা চন্দ্র বলেন, টানা বৃষ্টিপাতার কারণে কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হওয়াসহ পাইকারি বাজারে মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। তবে আগামীতে আরও দাম বাড়তে পারে বলে তিনি শঙ্কা করছেন। কাঁচামরিচ কিনতে আসা হোটেল ব্যবসায়ী উজ্জ্বল মহন্ত বলেন, হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের তুলনায় কম করে কিনতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং রয়েছে যাতে কেউ কোনো পণ্যের দাম অযাচিতভাবে বাড়াতে না পারে।
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে প্রকার ভেদে কেজিতে ৭২ থেকে ৭৫ টাকা। টানা বৃষ্টিপাতসহ সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতা সাধারণ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে প্রকার ভেদে ২২ থেকে ২৫ টাকায়, সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়।
এ ব্যাপারে সবজি বিক্রেতা বগা চন্দ্র বলেন, টানা বৃষ্টিপাতার কারণে কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হওয়াসহ পাইকারি বাজারে মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। তবে আগামীতে আরও দাম বাড়তে পারে বলে তিনি শঙ্কা করছেন।
কাঁচামরিচ কিনতে আসা হোটেল ব্যবসায়ী উজ্জ্বল মহন্ত বলেন, হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের তুলনায় কম করে কিনতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং রয়েছে যাতে কেউ কোনো পণ্যের দাম অযাচিতভাবে বাড়াতে না পারে।
What's Your Reaction?