ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ নিহত ২

ঝিনাইদহ শহরের বাইপাস কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবহাটি কলাহাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন (২৪) এবং আরাপপুর এলাকার দুখী মাহমুদ সড়কের শাহীন বিশ্বাসের ছেলে শাহরিয়ার জামান শান্ত (২৫)।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শান্ত তার বন্ধু টোটনের মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় তারা মোটরসাইকেলযোগে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আরাপপুর আসছিলেন। এ সময় কলাহাটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন রাস্তার উপর ছিটকে পড়ে যাb। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোর ৪টায় মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, শান্তকে মৃত অবস্থাতেই আনা হয়ে

ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ নিহত ২
ঝিনাইদহ শহরের বাইপাস কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবহাটি কলাহাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন (২৪) এবং আরাপপুর এলাকার দুখী মাহমুদ সড়কের শাহীন বিশ্বাসের ছেলে শাহরিয়ার জামান শান্ত (২৫)।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শান্ত তার বন্ধু টোটনের মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় তারা মোটরসাইকেলযোগে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আরাপপুর আসছিলেন। এ সময় কলাহাটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন রাস্তার উপর ছিটকে পড়ে যাb। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোর ৪টায় মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, শান্তকে মৃত অবস্থাতেই আনা হয়েছে। তবে আহত টোটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow