টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে গভীর রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামের ওসমান নামের এক যুবকের স্ত্রী তিন সন্তানসহ প্রায় দুই বছর হয় স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যায়। তবে বিচ্ছেদ হয়নি, বাবার বাড়ি থেকে ওই নারী কয়েকদিন আগে সৌদি আরবে যান। ওসমান তার সংসার ভাঙার পেছনে বাড়ির পাশে মাসুদ নামের এক যুবককে সন্দেহ করে। ওসমানের দাবি, মাসুদই আমার সংসার ভেঙেছে এবং আমার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। ওসমান বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে মাসুদের বাড়িতে গিয়ে চড়-থাপ্পড় দেয়। এ নিয়ে স্থানীয়রা তারাবির নামাজের পরে এক সালিশি বৈঠকের আয়োজন করে। সালিশের মধ্যে দুজনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়, তখন মাসুদের ভাই ইশারত ওসমানকে গলাটিপে ধরলে উভয় দল মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ওসমানের পক্ষ নেয় সরোয়ার হোসেন মাতুব্বর ও মাসুদের পক্ষ নেয় মহাসিন মাতুব্
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে গভীর রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামের ওসমান নামের এক যুবকের স্ত্রী তিন সন্তানসহ প্রায় দুই বছর হয় স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যায়। তবে বিচ্ছেদ হয়নি, বাবার বাড়ি থেকে ওই নারী কয়েকদিন আগে সৌদি আরবে যান। ওসমান তার সংসার ভাঙার পেছনে বাড়ির পাশে মাসুদ নামের এক যুবককে সন্দেহ করে। ওসমানের দাবি, মাসুদই আমার সংসার ভেঙেছে এবং আমার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে।
ওসমান বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে মাসুদের বাড়িতে গিয়ে চড়-থাপ্পড় দেয়। এ নিয়ে স্থানীয়রা তারাবির নামাজের পরে এক সালিশি বৈঠকের আয়োজন করে। সালিশের মধ্যে দুজনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়, তখন মাসুদের ভাই ইশারত ওসমানকে গলাটিপে ধরলে উভয় দল মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ওসমানের পক্ষ নেয় সরোয়ার হোসেন মাতুব্বর ও মাসুদের পক্ষ নেয় মহাসিন মাতুব্বর।
তখন উভয় দল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতেই উভয় দল টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া চালায়। প্রায় ঘণ্টাখানেক পর্যন্ত চলে এ সংঘর্ষ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন হাওলাদার বলেন, একজনের স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্ধকারের মধ্যে পাটকেলের আঘাতে কয়েকজনের আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?