টাকার বিনিময়ে অবৈধ ভ্রমণ, ৩ রেলকর্মী বরখাস্ত
টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (পূর্ব) স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত করা হয় তাদের। এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী। বরখাস্ত হওয়া কর্মীরা হলেন— ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেডকোয়ার্টার। রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি উল্লিখিত ট্রেনে দায়িত্ব পালনকালে তারা টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেন— এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেল কর্ত
টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (পূর্ব) স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত করা হয় তাদের। এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী।
বরখাস্ত হওয়া কর্মীরা হলেন— ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেডকোয়ার্টার।
রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি উল্লিখিত ট্রেনে দায়িত্ব পালনকালে তারা টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেন— এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
What's Your Reaction?