টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে চার ম্যাচের চারটিতেই জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বিপক্ষে ৪২ রানের জয়ে অপরাজিত থেকেই সুপার এইটে পা রেখেছে শাই হোপের দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। রান তাড়ায় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইতালি। জে জে স্মাটস ২৭ বলে ২৪ রান করে আউট হন। বেন মানেন্তি করেন ২১ বলে ২৬। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৪টি এবং ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট। এর আগে শাই হোপের মারকুটে ৭৫ রানের পরও পুঁজিটা খুব বেশি বড় হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৬ উইকেটে ১৬৫ রানেই থামে ক্যারিবীয়রা। ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। সিমরন হেটমায়ারও ফেরেন ১ রান করে। ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। রস্টন চেজ ২৫ বলে ২৪ রানের ধীর ইনিংস খেলেন, রভম্যান পাওয়েল ফেরেন ৯ বলে ৯ করে। তবে সতীর্থরা তেমন সঙ্গ দিতে না পারলেও হোপ মারকুটে এক ইনিংস খেলেন। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ৬টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে শেরফ

টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে চার ম্যাচের চারটিতেই জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বিপক্ষে ৪২ রানের জয়ে অপরাজিত থেকেই সুপার এইটে পা রেখেছে শাই হোপের দল।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি।

রান তাড়ায় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইতালি। জে জে স্মাটস ২৭ বলে ২৪ রান করে আউট হন। বেন মানেন্তি করেন ২১ বলে ২৬। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৪টি এবং ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট।

এর আগে শাই হোপের মারকুটে ৭৫ রানের পরও পুঁজিটা খুব বেশি বড় হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৬ উইকেটে ১৬৫ রানেই থামে ক্যারিবীয়রা।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। সিমরন হেটমায়ারও ফেরেন ১ রান করে। ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা।

সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। রস্টন চেজ ২৫ বলে ২৪ রানের ধীর ইনিংস খেলেন, রভম্যান পাওয়েল ফেরেন ৯ বলে ৯ করে।

তবে সতীর্থরা তেমন সঙ্গ দিতে না পারলেও হোপ মারকুটে এক ইনিংস খেলেন। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ৬টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি।

শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ আর ম্যাথিউ ফোর্ডের ৮ বলে অপরাজিত ১৬ রানে লড়াকু পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

ইতালির বেন মানেন্তি আর ক্রিসান কালুগামাগে নেন দুটি করে উইকেট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow