টানা তিনবারের এমপিকে হারালো জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. এনামুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনি ফলাফল সংগ্রহ শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে এনামুল হক পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। ধানের শীষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। এই ফলাফল অনুযায়ী সাবেক তিন বারের সংসদ সদস্য সামসুজ্জোহার চেয়ে ৬ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন এনামুল। এএইচআরএন/জেএস

টানা তিনবারের এমপিকে হারালো জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. এনামুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনি ফলাফল সংগ্রহ শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

দাঁড়িপাল্লা প্রতীকে এনামুল হক পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। ধানের শীষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। এই ফলাফল অনুযায়ী সাবেক তিন বারের সংসদ সদস্য সামসুজ্জোহার চেয়ে ৬ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন এনামুল।

এএইচআরএন/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow