টেকনাফে বিএনপি অফিসে আগুন
কক্সবাজারের টেকনাফে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র। রোববার (৫ এপ্রিল) ভোর ৪টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড ব্যাহত করতে বিরোধী দলের নেতা-কর্মীরা পরিকল্পিত ভবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তাদের দাবি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে জানান। এদিকে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী হুমকি ধমকি দিয়ে আসছিল। তার ধারণা উক্ত দুষ্কৃতিকারীরা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে তবে তদন্তপূর্বক এ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আনার দাবি জানান। অন্যদিকে টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলম মেম্বার বলেন, এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির অফিস পুড়িয়ে যাওয়ার আমাদের অনে
কক্সবাজারের টেকনাফে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র।
রোববার (৫ এপ্রিল) ভোর ৪টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড ব্যাহত করতে বিরোধী দলের নেতা-কর্মীরা পরিকল্পিত ভবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তাদের দাবি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে জানান।
এদিকে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী হুমকি ধমকি দিয়ে আসছিল। তার ধারণা উক্ত দুষ্কৃতিকারীরা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে তবে তদন্তপূর্বক এ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আনার দাবি জানান।
অন্যদিকে টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলম মেম্বার বলেন, এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির অফিস পুড়িয়ে যাওয়ার আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারি রয়েছে।
What's Your Reaction?