টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের বাহারছড়া আউটপোস্ট ও শাহপরী দ্বীপ আউটপোস্টের সদস্যরা অংশ নেন। তাদের সঙ্গে সমন্বয় করে অভিযানে যুক্ত ছিলেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও। অভিযান চলাকালে ওই এলাকার তিনটি পৃথক গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জালের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।মিডিয়া কর্মকর্তা সুমন-আল-মুকিত বলেন, অবৈধ কারেন্ট জাল ব্যবহার সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন এবং সামগ্রিক মৎস্যসম্পদের জন্

টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের বাহারছড়া আউটপোস্ট ও শাহপরী দ্বীপ আউটপোস্টের সদস্যরা অংশ নেন। তাদের সঙ্গে সমন্বয় করে অভিযানে যুক্ত ছিলেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও। অভিযান চলাকালে ওই এলাকার তিনটি পৃথক গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জালের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মিডিয়া কর্মকর্তা সুমন-আল-মুকিত বলেন, অবৈধ কারেন্ট জাল ব্যবহার সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন এবং সামগ্রিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জাল পানিতে ফেলা হলে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, ফলে দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন কমে যায় এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয়।

তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড নিয়মিতভাবে উপকূলীয় এলাকায় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। দেশের সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow