টেকসই অর্থায়ন-জলবায়ু ঝুঁকি নিয়ে মিডল্যান্ড ব্যাংকের প্রশিক্ষণ

‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত নিয়ন্ত্রক বিষয়াবলি সম্পর্কে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল। আরও পড়ুন ইসলামী ব্যাংকিং বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প

টেকসই অর্থায়ন-জলবায়ু ঝুঁকি নিয়ে মিডল্যান্ড ব্যাংকের প্রশিক্ষণ

‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত নিয়ন্ত্রক বিষয়াবলি সম্পর্কে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিভিন্ন শাখার কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি কর্মসূচিতে যুক্ত হন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমি, গ্রিন রিফাইন্যান্সিং স্কিম এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঋণ মূল্যায়ন ও ঋণ বিতরণ প্রক্রিয়ায় পরিবেশগত, সামাজিক এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি অন্তর্ভুক্ত করার গুরুত্বও তুলে ধরা হয়।

এই উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক টেকসই ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংকটি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow