ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বুড়িচং পৌরসভার কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাইদুল ইসলাম। সে বুড়িচং পৌরসভার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে এবং পূর্ণমতি মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন। বর্তমানে সে সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজ গেইট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক ওয়ালটন শোরুমের সামনে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার কর্মকর্তা ওসি লুৎফুর

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বুড়িচং পৌরসভার কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাইদুল ইসলাম। সে বুড়িচং পৌরসভার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে এবং পূর্ণমতি মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন। বর্তমানে সে সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজ গেইট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক ওয়ালটন শোরুমের সামনে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়,প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow